ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ১৭ দিন পর

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা থেকে নিখোঁজ গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাহিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি::
126

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে ১৭ দিন ধরে নিখোঁজ থাকা এক গরু ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম গোলকাজুল ওরফে কাজল (৩৫)। তিনি সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেন ওরফে ফিরোজ মেম্বারের ছেলে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের গোদাগাড়ী হাটপাড়া ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবার মরদেহটি শনাক্ত করে। উদ্ধার শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি রাতে গোলকাজুল নিখোঁজ হন। এ ঘটনায় ৮ জানুয়ারি তার স্ত্রী লিসা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতাসহ ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৮ জনকে আসামি করা হয়। মামলাটি অপহরণের অভিযোগে দায়ের করা হয়।

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে একজনকে আটক করেছে। নিহতের পরিবারের অভিযোগ, গোলকাজুলকে নির্যাতনের মাধ্যমে হত্যা করে পরে পদ্মা নদীতে মরদেহ ফেলে দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরিবারের মাধ্যমে মরদেহ শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্তের অগ্রগতি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৩:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৫৮৭ বার পড়া হয়েছে