ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারীসহ বিপুল নেতাকর্মীর অংশগ্রহণ

রামপালের পেড়িখালীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
109

বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী বাজারে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় পেড়িখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে পেড়িখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হাওলাদার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম স্মরণ করেন এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার, মাসুদুর রহমান পিয়াল, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোড়ল কারিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ আকন, উপজেলা বিএনপির সাবেক সদস্য শেখ মোতাহার আলী, শেখ আ. মজিদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে নারীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। শেষে প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৫১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
৫৬৪ বার পড়া হয়েছে