ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান

খানজাহানআলীতে গুলিবিদ্ধ রানা, শার্টারগান উদ্ধার

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
181

খুলনা নগরীতে রানা নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে খানজাহানআলী থানার যোগীপোল ইউনিয়নের যাব্দিপুর বউ বাজার এলাকায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ রানা খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামের হোসেন শেখের ছেলে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ড ৯–১০-এর চিকিৎসকরা জানান, রানার বাম হাতের বাহুতে একটি এবং পিঠে দুটি গুলি লেগেছে। পিঠের দুটি গুলি অত্যন্ত গুরুতর এবং তার শরীরের ভেতরে রক্তক্ষরণ হয়েছে। তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে কার্তুজসহ একটি দেশীয় শার্টারগান উদ্ধার করেছে।

খানজাহানআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, রাত পৌনে ৮টার দিকে যাব্দিপুর বাজার এলাকায় সন্ত্রাসীরা রানাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৩৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
৬৪২ বার পড়া হয়েছে