ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গণতন্ত্র ও নারীর অগ্রগতিতে অবদানের কথা স্মরণ

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

চেকপোস্ট ডেস্ক::
247

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, “জাতি তার এক মহান অভিভাবককে হারাল।”

ড. ইউনূস বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার আপোষহীন নেতৃত্ব স্মরণীয় হয়ে থাকবে। দেশের স্বৈরশাসনহীন অবস্থা থেকে জাতিকে বারবার মুক্তি দেওয়ায় তার ভূমিকা অনুপ্রেরণামূলক।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, “রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও তার গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের অর্থনৈতিক ও শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করেছেন। তার উদ্যোগে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু হয়, যা নারীর অগ্রগতির একটি মাইলফলক।”

ড. ইউনূস উল্লেখ করেন, খালেদা জিয়া কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনগুলোতে তিনি পাঁচটি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন।

তিনি বলেন, “রাজনৈতিক সাফল্যের কারণে বেগম খালেদা জিয়া চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং দীর্ঘদিন কারাবাস করতে হয়েছিল।”

ড. ইউনূস দেশবাসীকে ধৈর্য ও শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “প্রত্যেকে তার জন্য দোয়া ও প্রার্থনা করবেন এবং মরহুমার স্মৃতিকে সম্মান জানাবেন।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৫৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
৬৮৯ বার পড়া হয়েছে