ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন কি স্থগিত হচ্ছে? খালেদা জিয়ার মৃত্যুতে যা বলছে নির্বাচন কমিশন

চেকপোস্ট ডেস্ক::
163

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হবে কি না—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে নির্বাচন কমিশন (ইসি) বলছে, বর্তমান তফসিলে নির্বাচন স্থগিত হওয়ার কোনো আইনগত কারণ নেই।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে বা আইনি কারণে প্রার্থিতা বাতিল হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত করতে হয়। সে ক্ষেত্রে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে।

আরপিওর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, এ ধরনের পরিস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কার্যক্রম বাতিল করবেন এবং কমিশনকে তাৎক্ষণিকভাবে অবহিত করবেন। নতুন তফসিল ঘোষণার ক্ষেত্রে আগের তফসিলে বৈধভাবে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের পুনরায় মনোনয়নপত্র বা জামানতের টাকা জমা দিতে হয় না।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আইনে বলা আছে বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে তফসিল বাতিল হবে। কিন্তু খালেদা জিয়া এখনো বৈধ প্রার্থী নন। ফলে তার মৃত্যুতে বর্তমান তফসিলে কোনো প্রভাব পড়বে না।”

তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে বিএনপি সংশ্লিষ্ট আসনগুলোতে আগেই বিকল্প প্রার্থী রেখেছে। তাই নির্বাচন নিয়ে কোনো জটিলতা তৈরি হবে না বলেও মত দেন তিনি।

এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “বিষয়টি আরপিও দেখে বিস্তারিত বলতে হবে।”

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল সোমবার (২৯ ডিসেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়। একই সঙ্গে ওই আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীর মনোনয়নও দাখিল করা হয়েছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
৫৯৯ বার পড়া হয়েছে