ন্যায়ভিত্তিক সমাজ ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ
হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ মুসলিম লীগের মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ আল আমিন হবিগঞ্জ-৪ আসনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) তিনি সম্মানিত সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউনুজ জাহিদ বিন কাশেম-এর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিলকালে তিনি বলেন, “ইনশাআল্লাহ জনগণের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আদর্শিক রাজনীতি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এই সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।





















