ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় জামায়াত ও ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, উত্তপ্ত হতে পারে রাজনীতি

জানুয়ারিতে ঢাকায় জামায়াত-ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

চেকপোস্ট ডেস্ক::
96

নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই রাজধানীতে বিশাল সমাবেশের ডাক দিয়েছে দেশের প্রভাবশালী দুই ইসলামী দল—বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনৈতিক মহলের মতে, এই সমাবেশগুলোকে কেন্দ্র করে দেশের রাজনীতি উত্তপ্ত হতে পারে।

দল দুটির শীর্ষ নেতা জানিয়েছেন, সমাবেশ থেকে দেশবাসীকে নতুন বার্তা দেওয়া হবে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে সমান ও ন্যায্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হবে।

জামায়াতের সমাবেশ: ৩ জানুয়ারি

জামায়াতে ইসলামী ঘোষণা করেছে ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের। শেরেবাংলা নগরের মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুরে অনুষ্ঠিত হবে সমাবেশ। উপস্থিত থাকবেন দলের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও সিনিয়র নেতারা।

মহাসমাবেশের প্রস্তুতির জন্য দলটি ইতোমধ্যেই পৃথক বৈঠক করেছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, সমাবেশে ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হবে।

ইসলামী আন্দোলনের সমাবেশ: ৯ জানুয়ারি

জামায়াতের সমাবেশের ছয় দিন পর, ৯ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানান, পীর চরমোনাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং হত্যাকাণ্ডের তদন্তে ব্যর্থতার বিষয়টি গভীরভাবে উদ্বেগের সঙ্গে দেখছেন। সমাবেশে এসব বিষয় সামনে আনা হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন বছরের শুরুতেই দুই দলের এই মহাসমাবেশ জাতীয় রাজনীতিতে শক্তি প্রদর্শন হিসেবে দেখা হবে। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সমাবেশগুলো রাজনৈতিক বার্তা ও জনমত গঠনের ক্ষেত্র হিসেবে কাজ করবে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
৫৬৮ বার পড়া হয়েছে