ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শাহবাগে হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল অবরোধ

চেকপোস্ট ডেস্ক::
141

শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধের দ্বিতীয় দিনেও উত্তাল পরিবেশ দেখা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টায় শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহীদ হাদি চত্বরে অবস্থান নিয়েছিলেন। আন্দোলনকারীরা বিপ্লবী গান, কবিতা আবৃত্তি এবং নানা স্লোগান দিতে থাকেন, যেমন: ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি।

আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলমান থাকবে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতেই আন্দোলনকারীরা শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছিলেন।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। সারারাতের অবস্থানের পর শনিবার দিনভর কর্মসূচি অব্যাহত থাকে।

অবরোধ চলাকালে বারডেম হাসপাতালের পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল। এছাড়া জাতীয় জাদুঘরের পাশ দিয়ে সীমিত আকারে যান চলাচল চলতে থাকে।

শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ হাদি কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চ সাময়িকভাবে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টার দিকে তারা পুনরায় শহীদ হাদি চত্বরে ফিরে এসে অবরোধ কর্মসূচি শুরু করেন।

ইনকিলাব মঞ্চ জানায়, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে অবরোধ চলবে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
৫৯৪ বার পড়া হয়েছে