ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৩৯৬

চেকপোস্ট ডেস্ক::

ছবি: সংগৃহীত

122

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ২০২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৩৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার ( ২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৪০৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৪৫ হাজার ৬৮২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:৪৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
৬৯৪ বার পড়া হয়েছে