ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চক্রান্ত রোধে স্বেচ্ছাসেবক টিম গঠন করে পুজা মন্ডপ পাহারার সিদ্ধান্ত

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::

ছবি: সংগৃহীত

86

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে খুলনা বিভাগীয় বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে তিনটায় নগরীর একটি অভিজাত হোটেলে এই সভা বসে।

সভায় সিদ্ধান্ত হয়—জেলা ও মহানগরসহ প্রত্যেক উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পুজা উদযাপন কমিটি এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে। এসব টিম দিন-রাত পাহারায় থেকে দুর্গাপূজা মন্ডপ পাহারা দেবে।

সভায় বক্তারা বলেন, ষড়যন্ত্রকারীরা যাতে কোন প্রকার অশান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীরা এ দেশের নাগরিক—তাদের নিরাপত্তা নিশ্চিত করা বিএনপির নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, “ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে ব্যাহত করতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।” তিনি আরও বলেন, সরকারের কাছে যেই মানদণ্ড প্রত্যাশা করা হয়, বিএনপিরও সেই মানদণ্ডে উন্নীত হতে হবে।

বিশেষ অতিথি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, “বাংলাদেশ একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় দুষ্কৃতকারীরা সুযোগ নিতে চাইবে। অতীতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে, এবার যাতে তা না হয়, সে জন্য সবাইকে নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু এবং সঞ্চালনা করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার সভাপতি ও সমন্বয়করা।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৬২৫ বার পড়া হয়েছে