ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষির উন্নয়নে সরকারের আন্তরিক উদ্যোগ -ইউএনও

রাজশাহীর পবায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি::
69

রাজশাহীর পবা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ফলদ চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্বরে।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকার কৃষির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। প্রান্তিক কৃষকদের সহায়তা করে উৎপাদন বৃদ্ধি করাই এই প্রণোদনার মূল লক্ষ্য।”

প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৬০০ জন কৃষককে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি হাইব্রিড মরিচ ও শাকসবজির চাষে আগ্রহী কয়েকশ কৃষক পেয়েছেন প্রয়োজনীয় বীজ ও অন্যান্য উপকরণ। পরিবেশ সুরক্ষা এবং পারিবারিক পুষ্টি নিশ্চিত করতে কৃষকদের মাঝে আম, নারিকেল ও তালের ফলদ চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান বলেন, পবার কৃষকদের হাতে সময়মতো মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এবার ধান ও পেঁয়াজের মতো অর্থকরী ফসলের পাশাপাশি ফলদ ও বনজ চারা অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে করে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হয়।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক উপকারভোগী কৃষক।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
৭৩৫ বার পড়া হয়েছে