সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট
সর্বশেষ
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাংলাদেশি ৫ যুবকসহ ৬ জনের মৃত্যু

নিহতরা সবাই সিলেটের কানাইঘাটের বাসিন্দা

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাংলাদেশি ৫ যুবকসহ ৬ জনের মৃত্যু

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পাঁচ যুবকসহ মোট ছয়জন নিহত হয়েছেন।স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।নিহত পাঁচ বাংলাদেশি যুবক সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ।স্থানীয় সূত্রে জানা যায়, তারা একটি গাড়িতে করে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন। পথে শাহানিয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি এবং গাড়িচালকসহ মোট ছয়জনের মৃত্যু হয়।কাতারে বাংলাদেশি কমিউনিটি নেতা আবুল হাসনাত জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন সফরে ১৫–১৭টি চুক্তির সম্ভাবনা / মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (২১ জুন) বিকেলে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেয়।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চীন সফর করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), ২টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা ও একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সফরে দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দলে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন। সফরকে বাংলাদেশ-মালয়েশিয়া ও বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।চীনে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ থেকে ২৫ জুন লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। সেখানে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এরপর ২৫ জুন তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

জুলাই রাজপথকে খাটো করবেন না সংসদ নিয়ে সারজিসের বিস্ফোরক পোস্ট

সংসদে বক্তব্য নিয়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া / জুলাই রাজপথকে খাটো করবেন না সংসদ নিয়ে সারজিসের বিস্ফোরক পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।রোববার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সংসদে ‘এটা শাহবাগ নয়’ ধরনের মন্তব্য রাজনৈতিকভাবে জুলাই আন্দোলনের রাজপথকে খাটো করার শামিল।তিনি অভিযোগ করেন, সংসদে হাসনাত আব্দুল্লাহ ও আব্দুল হান্নান মাসউদের বক্তব্য নিয়ে স্পিকার ও ডেপুটি স্পিকার যে টোনে প্রতিক্রিয়া দেন, তা গ্রহণযোগ্য নয়।পোস্টে সারজিস আরও বিএনপির অতীত রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী প্রেক্ষাপট নিয়েও মন্তব্য করেন। তিনি দাবি করেন, অতীতের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন জনগণের আস্থায় প্রভাব ফেলেছে।তিনি আরও বলেন, ২৪-এর জুলাই আন্দোলনই পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করেছে এবং সেই আন্দোলন থেকেই নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম হয়েছে। সারজিস আলম স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো বক্তব্য বিধিবহির্ভূত হলে সেটি সংসদীয় নিয়ম অনুযায়ী সংশোধন করা উচিত, কিন্তু রাজনৈতিক টোনে জুলাই আন্দোলনকে ছোট করা উচিত নয়।

মেহেন্দীগঞ্জে মসজিদের ভেতরে ভাইকে কুপিয়ে হত্যা: জমি বিরোধে রক্তাক্ত ঘটনা

সৌদি প্রবাসী ভাইয়ের দেশে ফেরা শেষ হলো হত্যায় / মেহেন্দীগঞ্জে মসজিদের ভেতরে ভাইকে কুপিয়ে হত্যা: জমি বিরোধে রক্তাক্ত ঘটনা

বরিশালের মেহেন্দীগঞ্জ–এ জমি সংক্রান্ত বিরোধের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় সেজো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে।রোববার (২১ জুন) বেলা দেড়টার দিকে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ঘোলেরহাট জামে মসজিদে এই ঘটনা ঘটে।নিহত নজরুল সরদার (৪২) আন্ধারমানিক গ্রামের কাঞ্চন সরদারের ছেলে। পারিবারিক ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হামলা ঘটে বলে জানা গেছে। অভিযুক্ত হিসেবে তার বড় ভাই হারুন সরদারের (৫৫) নাম উঠে এসেছে।পরিবার ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জমি নিয়ে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে নজরুল সরদার জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান।প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরের ফরজ নামাজের আগে তিনি সুন্নত নামাজ পড়ছিলেন। সেই সময় বড় ভাই হারুন সরদার মসজিদে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। হামলায় তিনি গুরুতর জখম হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের চতুর্থ ভাই মজিবর সরদার জানান, নজরুল সরদার সৌদি আরবে কর্মরত ছিলেন এবং কিছুদিন আগে ছুটিতে দেশে আসেন। পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য তিনি নিজের বিদেশযাত্রাও কিছুদিন পিছিয়েছিলেন।ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত হারুন সরদারকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। মেহেন্দীগঞ্জ থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনার পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্পেন-মরক্কোর টানাপোড়েন পেরিয়ে বিশ্বকাপে লামিনে ইয়ামাল

ফিফা বিশ্বকাপ ২০২৬ / স্পেন-মরক্কোর টানাপোড়েন পেরিয়ে বিশ্বকাপে লামিনে ইয়ামাল

স্পেন ও মরক্কোর দীর্ঘ প্রতিযোগিতা, টানাপোড়েন আর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন কিশোর প্রতিভা লামিন ইয়ামাল। মাত্র ১৬ বছর বয়সেই তিনি হয়ে ওঠেন দুই দেশের ভবিষ্যৎ পরিকল্পনার প্রতীক। একদিকে স্পেন চাইছিল তাদের ফুটবল ভবিষ্যতের মুখ হিসেবে ইয়ামালকে গড়ে তুলতে, অন্যদিকে মরক্কো তাকে দেখছিল আফ্রিকান ফুটবলের পরবর্তী সুপারস্টার হিসেবে। শেষ পর্যন্ত জন্মভূমি স্পেনকেই বেছে নেন এই বিস্ময় বালক।২০১৯ সালে বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা ইয়ামাল দ্রুতই নজর কাড়েন তার ড্রিবলিং, গতি ও ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতায়। এরপর ২০২৩ সালে স্পেন জাতীয় দলে অভিষেক ঘটে তার, যেখানে গোল করে ইতিহাসে নাম লেখান তিনি স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে।পরবর্তীতে ইউরো ২০২৪-এ রেকর্ডের পর রেকর্ড গড়ে স্পেনকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি। তার পারফরম্যান্স তাকে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণ তারকাদের একজনে পরিণত করে।বিশ্বকাপে এখন স্পেনের অন্যতম মূল ভরসা এই কিশোর উইঙ্গার। কোচিং স্টাফ মনে করছেন, তার গতি ও একক নৈপুণ্য স্পেনের আক্রমণভাগকে নতুন মাত্রা দেবে।অন্যদিকে মরক্কোর জন্য এটি এখনো এক হারানো সুযোগ হিসেবেই বিবেচিত হচ্ছে, কারণ ইয়ামালের মতো প্রতিভা তাদের ভবিষ্যৎ বদলে দিতে পারত। সব চাপ, তুলনা ও প্রত্যাশার মধ্যেও ইয়ামালের সবচেয়ে বড় শক্তি হলো তার মানসিক স্থিরতাযা তাকে বাকি সবার থেকে আলাদা করে তুলেছে।

খবরটি সম্পূর্ণ বানোয়াট কঠোর প্রতিবাদ জানালেন ববি

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভুয়া তথ্যের প্রতিবাদ / খবরটি সম্পূর্ণ বানোয়াট কঠোর প্রতিবাদ জানালেন ববি

রাজধানীর গুলশান থেকে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তারের পর তাকে ঘিরে চিত্রনায়িকা ববিকে নিয়ে ছড়ানো কিছু সংবাদকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।গ্রেপ্তারের পর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, মির্জা আবুল বাশারকে নাকি চিত্রনায়িকা ববির বাসা থেকে আটক করা হয়েছে এবং তাকে ববির কথিত স্বামী হিসেবে উল্লেখ করা হয়। এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।এর প্রেক্ষিতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন চিত্রনায়িকা ববি। সেখানে তিনি লেখেন, তার নাম জড়িয়ে কিছু গণমাধ্যমে চটকদার ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।তিনি আরও বলেন, ভিউ বাণিজ্য ও ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের গুজব ছড়াচ্ছে। একই সঙ্গে তিনি জানান, তার বিরুদ্ধে প্রকাশিত ভুয়া সংবাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ববি স্পষ্ট করে বলেন, ব্যক্তিগত জীবন বা সম্পর্ক নিয়ে কোনো তথ্য থাকলে তিনি নিজ থেকেই তা প্রকাশ করবেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মির্জা আবুল বাশার মামুনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে গুলশান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অনলাইন জরিপ
২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পিএম
সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

সরকার ও বিরোধী দলকে জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক ড. দিলারা চৌধুরী। আপনিও কি তা-ই মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন

ইতিহাস-ঐতিহ্য

কোন পোস্ট নেই !