ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সমঝোতার ঘোষণা দেন

জাতীয় নির্বাচনে বড় সমীকরণ, জামায়াত জোটে এলডিপি ও এনসিপি

চেকপোস্ট ডেস্ক::
95

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীসহ আট দলের নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)ও আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি জানান, এর আগে আটটি দল যুগপৎ আন্দোলন ও রাজনৈতিক সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করছিল। এখন সেই জোটে আরও দুটি দল যুক্ত হয়েছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি।

জামায়াত আমির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনী সমঝোতা গড়ে তোলা হয়েছে। আগামী দিনে আসন সমঝোতাসহ রাজনৈতিক কৌশল নির্ধারণে দলগুলোর মধ্যে নিয়মিত আলোচনা ও সমন্বয় চলবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সমঝোতার মাধ্যমে ইসলামী ও সমমনা দলগুলোর মধ্যে একটি নতুন ও গুরুত্বপূর্ণ জোটগত সমীকরণ তৈরি হলো, যা আগামী জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৬:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
৫৬৪ বার পড়া হয়েছে