ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৩৬ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৬ কোটি টাকা

চেকপোস্ট ডেস্ক::
48

ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার কোটি মানুষ আপন নীড়ে ফিরতে শুরু করেছেন।

বুধবার (১৮ মার্চ) ভোর থেকেই সেতুর উত্তর টোল প্লাজার মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ দেখা গেছে। সড়কে যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন জানান, ঈদের ছুটির প্রথম দিন ১৭ মার্চ ২৪ ঘণ্টায় মোট ৩৮ হাজার ৫১৭টি যানবাহন পদ্মা সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

তিনি আরও জানান, ১৮ মার্চ মধ্যরাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ১৮ হাজার ৬০৩টি যানবাহন সেতু পারাপার করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ১৩ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫৭ হাজার ১২০টি যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছে এবং মোট টোল আদায় হয়েছে ৬ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।

আলতাফ হোসেন বলেন, ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বাড়ছে। আজ সারাদিনই যান চলাচল আরও বৃদ্ধি পেতে পারে। তাই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছি।

সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকিতে থাকায় যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
৫২২ বার পড়া হয়েছে

লাখাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন। এম এ ওয়াহেদ লাখাই থেকেঃ লাখাইয়ে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ মার্চ) দুপুর ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সন্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মুহিতুল ইসলাম,লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক রাজিব কুমার আচার্য্য, লাখাই প্রেসক্লাব সভাপতি বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক। বিজ্ঞান মেলা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ এর পক্ষ থেকে শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী নিয়ে ১২ টি স্টল অংশ নেয়। উদ্বোধন পরবর্তী সময়ে উদ্বোধক সহ অতিথি বৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে যা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উন্নয়ন এর অগ্রযাত্রায় প্রধান প্রতিবন্ধকতা। এতে থেকে উত্তোরনে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থী বৃদ্ধি করতে বিশেষ গুরুত্বারোপ করতে হবে। শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে উদ্বুদ্ধকরণ সভা ও আধুনিক যন্ত্রপাতি সম্বৃদ্ধ বিজ্ঞানাগার সুবিধা বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করতে হবে।