২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রাম প্রাথমিক বিদ্যালয়বিহীন রয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সংসদে ফেনী-২ আসনের সরকারি দলের সদস্য জয়নাল আবদিনের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী আরও জানান, সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুর বিভাগে ৩৭টি, খুলনা বিভাগে ৩৪৯টি, বরিশাল বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ২৬০টি ও ময়মনসিংহ বিভাগে ২৬৬টি।
তিনি বলেন, ভবিষ্যতে এসব গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এ সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :























