ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী

চেকপোস্ট ডেস্ক::
19

আগামী ২৭ এপ্রিল যশোরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) চেয়ারম্যান তারেক রহমানের। সোমবার (৫ এপ্রিল) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

শায়রুল কবির খান জানান, খুলনা বিভাগ বিএনপি সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর শিডিউল আছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছেন। এরই অংশ হিসেবে তিনি যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজ হাতে কোদাল নিয়ে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা ইতিহাসে ‘উলশী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত।

এ ছাড়া, এই সফরে প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:২১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে