ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হুমকি-ধমকিতে ঘোড়া মার্কার বিজয় ঠেকানো যাবে না: গোকর্ণের জনসভায় একেএম কামরুজ্জামান মামুন

নাসিরনগর প্রতিনিধি::
171

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নবাসীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চৈয়ারকুড়ি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ মিছিল সহকারে অংশগ্রহণ করেন। পুরো সমাবেশস্থল “মামুন ভাই, মামুন ভাই”, “ঘোড়া, ঘোড়া” স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

গোকর্ণ ০১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইদ্রিস খাঁনের সভাপতিত্বে এবং গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাবেক ক্ষুদ্র ও সমবায় বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটি অঞ্চলের গর্ব, কিংবদন্তি নেতা, বিএনপির সাবেক বিপ্লবী নেতা ও সাবেক জাতীয় সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জননেতা অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আ. আওয়াল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মীর মোস্তফা জালাল, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ইউনুস ও আমিরুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল মিয়া, উপজেলা এনসিপির সদস্য এস এম সুহেল আহম্মেদ, শ্রমিক শক্তির নেতা আ. হক, স্বেচ্ছাসেবক দল নেতা শামিমুল ইসলাম, যুবদল নেতা দুলাল মিয়া, আলোকের অভিসারীর আহ্বায়ক বখতিয়ারুজ্জামান গালিব, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ওয়াজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য ফরহাদ মেম্বার, উপজেলা তরুণ দলের আহ্বায়ক তৌহিদ মিয়া, শ্রমিকদল নেতা অলিউর রহমান, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খান, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ তপু, যুবদল নেতা হোসাইন আহমদ ভূঁইয়াসহ আরও অনেক নেতৃবৃন্দ।

প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট একেএম কামরুজ্জামান মামুন বলেন, “হুমকি, ধমকি, ভয়ভীতি দেখিয়ে ঘোড়া মার্কার বিজয় আটকানো যাবে না। আপনারা যত ভয় দেখাবেন, যত হুমকি দেবেন, ঘোড়া তত জোরে দৌড়াবে। নীতির প্রশ্নে আমি আপোষহীন।”

তিনি বলেন, “আমি আপনাদের মাঝেই ছিলাম, আপনাদের জন্য লড়েছি। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আপনাদের পাশে থাকবো। আমার লক্ষ্য পদ নয়, ক্ষমতা নয়—আপনাদের সেবা।”

এসময় তিনি শিক্ষা, যোগ্যতা ও আদর্শের মাধ্যমে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, নিরাপদ ও শান্তিময় নাসিরনগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ‘ঘোড়া’ মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৬১৯ বার পড়া হয়েছে