ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হার্ভেস্ট মুনে রঙিন হবে রাত, অক্টোবরেই দেখা যাবে বিরল সুপারমুন

চেকপোস্ট ডেস্ক::

ছবি: সংগৃহীত

134

রাতের আকাশে আসছে এক মনোমুগ্ধকর দৃশ্য ‘সুপারমুন’। এ সময় চাঁদ পৃথিবীর কক্ষপথে আবর্তনের সময় সবচেয়ে কাছে চলে আসে, ফলে এটি স্বাভাবিকের তুলনায় বড় এবং উজ্জ্বল দেখায়। ২০২৫ সালে টানা তিনটি সুপারমুন দেখা যাবে, যার প্রথমটি আসছে অক্টোবর মাসেই।

জ্যোতির্বিদদের মতে, এ বছরের প্রথম সুপারমুনটি ৬ অক্টোবর পূর্ণ অবস্থায় পৌঁছাবে। শারদ বিষুবের কাছাকাছি সময়ে ঘটতে যাওয়া এই পূর্ণ চাঁদকে বলা হয় ‘হার্ভেস্ট মুন’। এ সময় সূর্য পৃথিবীর নিরক্ষরেখার ঠিক ওপরে অবস্থান করে, ফলে দিন ও রাত প্রায় সমান দৈর্ঘ্যের হয়।

সুপারমুনের সময় চাঁদ দিগন্তের কাছাকাছি আরও বড় ও গোলাকার দেখায়। সন্ধ্যার সময় এটি অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে এবং স্বাভাবিকের তুলনায় আগেই উদিত হয়। এজন্য একাধিক রাত ধরে বড় ও আলোকিত পূর্ণ চাঁদের সৌন্দর্য উপভোগ করা যায়।

ঐতিহাসিকভাবে হার্ভেস্ট মুন কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বিদ্যুৎ ব্যবস্থার প্রচলনের আগের যুগে তারা এই উজ্জ্বল চাঁদের আলোয় সন্ধ্যার পরও মাঠে ফসল সংগ্রহের কাজ চালিয়ে যেতেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৫ সালের হার্ভেস্ট মুন শারদ বিষুবের সময়ের কাছাকাছি ঘটবে। দক্ষিণ এশিয়ায় এটি ৬ অক্টোবর ছাড়াও ৭ অক্টোবর পর্যন্ত দৃশ্যমান থাকতে পারে। এ সময় চাঁদ দিগন্তের নিচু অবস্থানে থাকায় সেটি সোনালি কমলার মতো দেখাবে। সুপারমুন দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন হবে না—নির্মল আকাশ থাকলেই খালি চোখে সহজেই দেখা যাবে এই আকাশের বিস্ময়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:২৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
৭২১ বার পড়া হয়েছে