ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যাপক উপস্থিতিতে আনুষ্ঠানিক মনোনয়ন দাখিল

হবিগঞ্জ-৪ আসনে সৈয়দ মোহাম্মদ ফয়সলের মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার::
142

হবিগঞ্জের চুনারুঘাট-মাধবপুর (হবিগঞ্জ-৪) ত্রয়োদশ জাতীয় সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ ও নিরপেক্ষ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় ধানের শীষ প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন সায়হাম গ্রুপের পরিচালক সৈয়দ ইসফাক আহমেদ, মাধবপুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন, পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজাম্মেল হক তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদার আলী হোসেন, গাজীপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, সদস্য সচিব জালাল আহমেদ, প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ধানের শীষ প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সলের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠ পর্যায়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
৬১৩ বার পড়া হয়েছে