৮০ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত ১১ দলীয় জোট প্রার্থী
হবিগঞ্জ-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির জি কে গউছ

হবিগঞ্জ জেলার হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লাখ ২১ হাজার ৪১০ ভোট অর্জন করেন। প্রায় ৮০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর সেক্রেটারি কাজী মহসিন আহমেদ। দাড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৩৯ হাজার ৮৭৯ ভোট।
এই সংসদীয় আসনে মোট ১৩৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ১৯ হাজার ৫৭৩ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৪৯.১৫ শতাংশ ভোটার।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
ট্যাগস :



















