ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব

স্টাফ রিপোর্টার::
17

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব আহমেদ আলী মুকিব। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

সরকারের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দ্বিতীয় দফায় দেশের আরও ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ জেলার দায়িত্ব অর্পণ করা হয়েছে আহমেদ আলী মুকিবের ওপর। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক, সৌদি আরব বিএনপির আহ্বায়ক এবং মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আহমেদ আলী মুকিব দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি সৌদি আরব বিএনপির (পশ্চিমাঞ্চল) সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন। একইসঙ্গে তিনি মধ্যপ্রাচ্যজুড়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম সমন্বয় করছেন।

ওয়ান-ইলেভেন পরবর্তী সময় থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১৭ বছর ধরে তিনি প্রবাসে অবস্থান করে বিএনপির নেতাকর্মীদের নিয়ে সভা-সমাবেশ ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করা হয়।

দেশে ফিরে তিনি বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকায় ব্যাপক জনসংযোগ চালান এবং স্থানীয় জনগণের পাশে দাঁড়ান। একইসঙ্গে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নানা সভা-সমাবেশে অংশ নেন।

নিয়োগের খবরে হবিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জবাসীর জনসেবা ও উন্নয়নে কাজ করতে চান তিনি। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
৫০৭ বার পড়া হয়েছে