ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার::
3

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক দুটি বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। যা সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে। ২৭ মার্চ ভোর ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

একই দিন সকাল ৯টার দিকে একই এলাকায় আরেকটি অভিযানে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে থাকা বস্তার মধ্যে কৌশলে লুকানো ভারতীয় অবৈধ কসমেটিকস ও জিরা উদ্ধার করা হয়। এসব পণ্যও জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের সিজার মূল্য আনুমানিক ৬৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। অবৈধভাবে আনা এসব মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও জনসচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
৫০০ বার পড়া হয়েছে