ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার::
9

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, জিরা, কসমেটিকস ও একটি মাহিন্দ্র ট্রাক জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির অধীন হরিণছড়া বিওপির একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে অবস্থান নেয়। গত ২৩ মার্চ রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন মাহিন্দ্র ট্রাককে থামানোর সংকেত দিলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের বস্তার ভেতরে সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ নিম্নমানের ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ট্রাকসহ পণ্য জব্দ করা হয়।

একই দিনে বিকেল আনুমানিক ৫টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে ঢাকা-সিলেট মহাসড়কে আরেকটি অভিযানে একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়। তল্লাশিতে কীটনাশক ও সারের বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ব্যথানাশক, চেতনানাশক ঔষধ এবং রং ফর্সাকারী নিম্নমানের কসমেটিকস উদ্ধার করা হয়।

এছাড়া, রাত আনুমানিক ১০টার দিকে একই এলাকায় পরিচালিত আরেক অভিযানে একটি ট্রাক থেকে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামাল এবং পরিবহনে ব্যবহৃত যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা গড়ে তোলার মাধ্যমে চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৫০২ বার পড়া হয়েছে