ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে দীর্ঘ ১৬ বছর পর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট

স্টাফ রিপোর্টার::

ছবি: সংগৃহীত

77

রাজনৈতিক প্রতিবন্ধকতা এবং বিগত সরকারের দমননীতির কারণে দীর্ঘ সময় কোণঠাসা হয়ে পড়া বিএনপি ঘুরে দাঁড়াচ্ছে। ১৬ বছর পর হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

কাউন্সিলের মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার মাঠে নেতা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সফল কাউন্সিল আয়োজনের জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে শায়েস্তানগরে জেলা বিএনপির কার্যালয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আফতাব ও মুদ্দত আহমেদ দায়িত্ব পালন করবেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে সক্রিয়তা দেখা দিয়েছে। জেলা থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতারা তৃণমূল কার্যক্রম শক্তিশালী করতে তৎপর। জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক বলেন, ‘১৭ বছর শোষণের শিকার হওয়ার পর এই কাউন্সিল নতুন উদ্যম ফিরিয়ে আনবে।’

২০০৯ সালের ৩০ ডিসেম্বর শেষ জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন সৈয়দ মো. ফয়সল এবং সাধারণ সম্পাদক জিকে গউছ। দীর্ঘ সময়ের পর এই নতুন কাউন্সিলে ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে—সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক। ভোটগ্রহণ শেষে সম্মেলন অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

নির্বাচন কমিশনার মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন, “সুষ্ঠু ও সুন্দরভাবে কাউন্সিল সম্পন্ন করতে আমরা সব প্রস্তুতি নিয়েছি।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৩:০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
৮৫০ বার পড়া হয়েছে