ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় খালেদা জিয়ার স্মরণকালের জানাজা

স্মরণকালের বৃহৎ জানাজা: খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা

চেকপোস্ট ডেস্ক::
171

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা স্মরণকালের বৃহৎ আয়োজন হিসেবে বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়। লাখ লাখ মানুষ এই জানাজায় অংশ নেন।

জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা এবং বিদেশি কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, “আমার মা খালেদা জিয়া কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মায়ের কোনো ঋণ থাকলে আমি পরিশোধ করে দেব।”

মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের কয়েক কিলোমিটারজুড়ে মানুষ জানাজায় অংশ নিতে উপস্থিত হন। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব।

খালেদা জিয়ার মৃত্যুতে ভারত গভীর শোক প্রকাশ করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জাতীয় সংসদ ভবনে তারেক রহমানকে শোকবার্তা হস্তান্তর করেন। এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিকও ঢাকায় এসে শোকবার্তা দেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৩:৪৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
৬০২ বার পড়া হয়েছে