ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা পরবর্তী নাসিরনগরে প্রথমবারের মতো ধানের শীষের প্রার্থীর বিশাল বিজয়

নাসিরনগর প্রতিনিধি::
65

ব্রাহ্মণবাড়ীয়া -১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের নির্বাচনী লড়াইয়ে স্বাধীনতার পরবর্তী এই প্রথম বার বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী জননেতা এম এ হান্নান।
৮০টি কেন্দ্রের সবকটির ফলাফল শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট কামরুজ্জামান মামুনকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে কোনো কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত হয়নি এবং সুষ্ঠ ও অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল একনজরে দেখে নেয়া যাক, এম, এ হান্নান বিএনপি (ধানের শীষ) ৬৭,৭৮৩ ভোট পেয়েছেন, তিনি ৩২৬৬২ ভোটের বিশাল ব্যবধানে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত প্রার্থী (ঘোড়া প্রতীকের) এডভোকেট একেএম কামরুজ্জামান মামুনকে হারিয়ে বে- সরকারি ভাবে নির্বাচীত হন।

নির্বাচনী বিশ্লেষণে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ হান্নান পেয়েছেন ৬৭৭৮৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত প্রার্থী এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন ( ঘোড়া প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৫১২১ ভোট।

ফলে ৩২৬৬২ভোটের বিশাল ব্যবধানে বিএনপির ধানের শীষের প্রার্থী জনাব এম এ হান্নান বিজয়ী হয়েছেন।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী একেএম আমিনুল ইসলাম ২৩৮৮৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে ও ইকবাল চৌধুরী স্বতন্ত্র প্রার্থী কলারছড়ি প্রতীকে ১৭৬১৪ ভোট  নিয়ে চতুর্থ স্হানে, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের প্রার্থী হুসাইন আহাম্মেদ ৮৯৪ ভোট পেয়ে পঞ্চম স্থানে, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ শাহ আলম ২৬৪ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর আপেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ শরীফ মৃধা ১৩৮ ভোট পেয়ে সপ্তম স্থানে এবং হাঁস মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান ১০৬ ভোট পেয়ে অষ্টম স্থানে রয়েছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৪:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
৫৩৯ বার পড়া হয়েছে