ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
24

নীলফামারীর সৈয়দপুর থেকে নিয়মিত প্রকাশিত বহুল পাঠকপ্রিয় পত্রিকা সাপ্তাহিক জনসমস্যা এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এই আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অন্যতম নেতা প্রভাষক মো. শওকত হায়াত শাহ। রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে মূল আলোচনা পেশ করেন সৈয়দপুরের বিশিষ্ট আলেম গবেষক ও আলোচক মুফতি জাফর আলম। এছাড়াও জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা সালমান ও মাওলানা তাজুল ইসলামও আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশিষ্ট আলেম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদরাসার শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, পত্রিকার পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতাসহ এজেন্ট ও হকার এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ তার স্বাগত বক্তব্যে বলেন, নানা ঘাত প্রতিঘাত উপেক্ষা করে সাপ্তাহিক জনসমস্যা প্রকাশনার ৩০ বছর পূরণ করেছে এবছর। পত্রিকার শুরু থেকেই একটা শ্লোগানকে প্রতিপাদ্য করে আমরা পথ চলছি। তা হলো ‘সৈয়দপুর কে জেলা চাই’।

এই দাবি অর্জনের জন্য সৈয়দপুরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সেই সাথে সৈয়দপুরের উন্নয়নে নীলফামারীর কবল থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে বের হয়ে আসার পরামর্শও দেন এবং সাপ্তাহিক জনসমস্যা পত্রিকা এক্ষেত্রে পূর্বের মত আগামীতেও সক্রিয় ভুমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে