সৈয়দপুরে গৃহবধূর লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীহাট এলাকায় সাগরিকা (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে সৈয়দপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত গৃহবধূর মায়ের অভিযোগের প্রেক্ষিতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং উত্তেজনা বিরাজ করছে।
নিহত সাগরিকার মা দুলালী অভিযোগ করে বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় জামাই সঞ্জয়, শ্বশুর বিশু ভূষণ নাথ, ননদসহ পরিবারের অন্যান্য সদস্যদের দায়ী করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :



















