ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ::
73

‎ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

‎ শনিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও সুনামগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
‎​শহরজুড়ে মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এই র‍্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধের উপায় এবং চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

‎​উক্ত সচেতনতামূলক র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, সুনামগঞ্জ পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক এবং পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস।

‎​র‍্যালি শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বর্ষা মৌসুম আসার আগেই মশাবাহিত রোগ থেকে জনগণকে সুরক্ষা দিতে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে এই সমন্বিত অভিযান পরিচালনা করছে। জনসচেতনতা তৈরির মাধ্যমে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:২২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
৫৪৩ বার পড়া হয়েছে