ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম স্যারের জানাজা ও দাফন সম্পন্ন

সাজ্জাত হোসেন, কালিগঞ্জ::
29

গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম (৬৫) গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …… রাজিউন)।

প্রধান শিক্ষক আবুল কাশেম কালীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড ভাদগাতী গ্রামের মৃত. কফিল উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বারের মতো দেখার জন্য সহকর্মী সহ সর্ব স্তরের মানুষ তার বাড়িতে এসেছেন।

মরহুম আবুল কাশেম দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছন। পরবর্তীতে দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌড়া নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছন। সর্বশেষ তিনি বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত হন।

শনিবার (১৪ই ফেব্রুয়ারী) বাদ যোহর ভাদগাতী ঈদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আত্মীয় স্বজন ও এলাকাবাসীসহ ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ গ্রহণ করেছেন। জানাজায় পৌর সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, সহকর্মী শিক্ষকরা ও পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন। জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
৫১২ বার পড়া হয়েছে