সাংবাদিকদের বকেয়া বেতন-বোনাস নিয়ে জামায়াত সেক্রেটারির উদ্বেগ

পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান সংবাদকর্মীদের বেতন ও বোনাস পরিশোধ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া পোলাম পরওয়ার।
বুধবার (১৮ মার্চ) ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই উদ্বেগ জানান।
পোলাম পরওয়ার লিখেন, পবিত্র ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিক ও কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস বকেয়া থাকার খবর জেনে আমি গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত।
ঈদ আনন্দ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর উৎসব মন্তব্য করে তিনি উল্লেখ করেনে, কিন্তু এই সময়েও যারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হন, তাদের কষ্ট আমরা বুঝি। যারা প্রতিদিন সত্য তুলে ধরেন, মানুষের কথা বলেন–তাদের এই অনিশ্চয়তার মধ্যে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি আরও লিখেন, অবিলম্বে সকল বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধ করুন। সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের সম্মিলিত নৈতিক অঙ্গীকার। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।

























