ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদের বিরুদ্ধে প্রশাসনের জোরালো অভিযান, জরিমানা ১ লাখ টাকা

নাসির আহমেদ, শ্রীমঙ্গল::
8

অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। জননিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় এক জোরালো অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-9) এবং ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

অভিযান চলাকালে সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় তল্লাশি চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামের দুই ব্যক্তিকে অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার আদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
৫০৪ বার পড়া হয়েছে