পুলিশ মাটি খুঁড়ে উদ্ধারকৃত গুলি থানায় জব্দ করেছে
শিবপুরে শিশুদের খেলার সময় উদ্ধার ৩৩১টি পুরাতন গুলি

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলহাজ্ব হাজী গিয়াস উদ্দিনের বাড়ি থেকে ২৪ জানুয়ারি ২০২৬ ইং শনিবার সকাল প্রায় ১১টায় পুলিশ ৩৩১টি পুরাতন গুলি উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে যখন বাড়ির সামনের উঠানে ছোট ছোট শিশুরা ক্রিকেট খেলে। সেই সময় একটি ক্রিকেট ব্যাটের মধ্যে গুলি বের হয়ে আসে। পরে গিয়াস উদ্দিন মোল্লার ছেলে শিবপুর মডেল থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে পরিত্যক্ত অবস্থায় গুলি উদ্ধার করে।
উদ্ধারকৃত গুলির মধ্যে রয়েছে, ২৪০টি পুরাতন মরিচা-যুক্ত গুলি, ৩২টি পিছনের অংশে মরিচা-যুক্ত গুলি, ৩২টি সামনের অংশে মরিচা-যুক্ত গুলি, ২৭টি ভাঙ্গা টুকরা গুলি, মোট ৩৩১টি গুলি শিবপুর মডেল থানার পুলিশ জব্দ করেছে।
আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লা বার্ধক্যজনিত কারণে অসুস্থ ও দুই চোখে অন্ধ। তার সন্তানেরা প্রবাসী ও কর্মজীবী। কে বা কারা, কী কারণে গুলি বাড়ির মাটির নিচে পুঁতে রেখেছে তা এখনো জানা যায়নি। এলাকাবাসীর ধারণা, এটি গিয়াস উদ্দিন মোল্লার প্রতি হেয় প্রতিরোধ বা শত্রুতার জের হতে পারে।
এলাকায় পুলিশ জানিয়েছে, শিবপুর মডেল থানার এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া বলেন, “পুলিশ দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। অপরাধী যেই হোক, অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না।”
ভরতের কান্দি গ্রামটি বর্তমানে কিছুসংখ্যক স্থানীয় ও বহিরাগত ব্যক্তির মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত। এলাকাবাসী প্রশাসনের যৌথ চিরুনি অভিযান ও নিরাপত্তা বৃদ্ধির আশা করছেন।























