ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পরিকল্পিত ষড়যন্ত্র দাবি জামায়াত নেতাদের

শাজাহানপুরে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানোর অভিযোগ

বগুড়া প্রতিনিধি::
88

বগুড়া–০৭ (শাজাহানপুর–গাবতলী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর নির্বাচনি পোস্টার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে শাজাহানপুর উপজেলার খরণা ইউনিয়নের ভাদাইকান্দী গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের একাধিক নির্বাচনি পোস্টারে আগুন দেওয়া হয়। রোববার সকালে পোড়ানো পোস্টার দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করেন।

জামায়াতের স্থানীয় নেতারা অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ড। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা আশ্বাস দিয়েছেন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৪:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৫৫৪ বার পড়া হয়েছে