ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বসতবাড়ি নির্মাণে বাধা ও চাঁদা দাবির অভিযোগে জামিন নামঞ্জুর

শাজাহানপুরে চাঁদাবাজির মামলায় ছাত্রদল-যুবদল নেতাসহ ৫ জন কারাগারে

শাহজাহানপুর প্রতিনিধি::
87

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বসতবাড়ি নির্মাণকাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পাঁচজন অভিযুক্তকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার মামলা নং–২০৮৫/২৫ এর শুনানি শেষে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৮ম আদালত অভিযুক্তদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শাজাহানপুর থানাধীন মাঝিড়া এলাকার বাসিন্দা ফাতেমা খাতুন (পিতা: মৃত ওসমান গনী) তার নিজ মালিকানাধীন জমিতে বসতবাড়ি নির্মাণ শুরু করলে অভিযুক্তরা সেখানে বাধা সৃষ্টি করে। এ সময় তারা ভয়ভীতি প্রদর্শন করে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করলে তদন্ত ও শুনানি শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন।

গ্রেফতারকৃতরা হলেন,  খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের বাসিন্দা মোঃ আরিফুল ইসলাম, মোঃ তাজুল ইসলাম তাজু, ইউনিয়ন যুবদল সদস্য মোঃ আব্দুল মোমিন ফুতু, মোস্তাইল গ্রামের মোঃ আশিক এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ঘাষিড়া গ্রামের মোঃ রাজু।

আইন সংশ্লিষ্টরা জানান, চাঁদাবাজি ও সাধারণ মানুষের বসতভিটা নির্মাণে বাধা দেওয়ার মতো অপরাধের বিষয়ে আদালত জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:১৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
৫৫৮ বার পড়া হয়েছে