ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

লাখাই প্রতিনিধি::
11

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় একটি সরিষা ক্ষেত থেকে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের পূর্ব দিকে ‘ইসমাইল বন্দ’ নামে পরিচিত একটি সরিষা ক্ষেতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত শিশুর নাম মানছুরা আক্তার (১০)। সে মুড়িয়াউক গ্রামের মোঃ কেনু মিয়ার মেয়ে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঘাস কাটতে বাড়ি থেকে মাঠে যাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে নিখোঁজের বিষয়টি জানানো হয়।

পরদিন শনিবার সকালে স্থানীয় এক ব্যক্তি আব্দুর রহমান তার সরিষা জমিতে শিশুর মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানালে এলাকায় খবর ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে লাখাই থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সিও উপস্থিত ছিলেন।

পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন খান মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানা হেফাজতে নেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি মোঃ জাহিদুল হক জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে শতাধিক নারী-পুরুষের ভিড় জমে। এ সময় নিহত মানছুরার বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছিলেন। উপস্থিত এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার দাবি করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে