ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারী গ্রেফতার

লাখাই প্রতিনিধি::
31

লাখাইয়ে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে  মাদক উদ্ধার সহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ।তারা হলেন আব্দুল মুকিত ও নজরুল ইসলাম।

থানা পুলিশ সুত্রে জানা যায় শুক্রবার( ৬ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হকের দিকনির্দেশনায় পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার ও জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ জিরুন্ডা গ্রামের মৃত নুরুল আমীনের ছেলে  নজরুল  ইসলামের বাড়ীতে  একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে মৃত আবদুর নূরের আবদুল মুকিত (৪৫) ও মৃত নুরুল আমীনের ছেলে নজরুল ইসলাম (৪০) কে আটক করে এবং আটকদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহিদুল হক আসামী আটক নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক তাদেরকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:৪৭:২২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
৫১৭ বার পড়া হয়েছে