ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

লাখাই প্রতিনিধি::
16

হবিগঞ্জের লাখাই উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামের মুর্শিদ মিয়ার ছেলে ও বামৈ পূর্ব গ্রামের মিন্টু মিয়ার ছেলেদের মধ্যে কয়েক দিন আগে একটি ঝগড়ার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন,  মোঃ সাদ্দাম, মোশাররফ, মোস্তাক, লাল মিয়া, সৌরভ, আবুল বাশার, আরজান মিয়া, আকাশ মিয়াসহ আরও অনেকে।

আহতদের প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত মোশাররফ, সৌরভ ও লাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল–এ পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে তিনি ও ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
৫০৬ বার পড়া হয়েছে