ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযান

লাখাইয়ে জুনায়েদ হত্যার প্রধান আসামি ওবায়েদ গ্রেপ্তার

লাখাই প্রতিনিধি::
97

লাখাই উপজেলায় জুনায়েদ হত্যা মামলার প্রধান আসামি ওবায়দুল (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (৩ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় শায়েস্তাগঞ্জ র‍্যাব-৯ ও মাধবপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

শনিবার দিবাগত রাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বামইল গ্রামের আবুল খায়েরের ছেলে ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন লাখাই থানার উপপরিদর্শক নুরুল ইসলাম মোল্লাসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

ওসি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় লাখাই থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। সে কারণে আটক আসামিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর নিহত জুনায়েদ ও তার পিতার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে ওবায়দুল একটি ইট দিয়ে জুনায়েদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
৫৫৬ বার পড়া হয়েছে