লাখাইয়ে কবার ইউনিয়ন জামাতে ইসলামির ইফতার ও দোয়া মাহফিল

লাখাইয়ে বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ ৫ নম্বর করাব ইউনিয়ন শাখার উদ্যোগ এ ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলা র বুল্লাবাজারস্থ শাহ বায়েজিদ( রঃ) ইসলামি একাডেমিতে ইফতার ও দোয়া মাহফিল জামাতে ইসলামি বাংলাদেশ ৫ নম্বর করাব ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক এর সভাপতিত্বে ও জিএম তৈয়বুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামি বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সভাপতি লুতফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামি বাংলাদেশ লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্, উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা কাজী মাহমুদুল হাসান, উপজেলা শাখার সদস্য রবিউল হাসান। এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ অংশ নেন।
পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হওয়া ইফতার ও দোয়া মাহফিলে আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি হাবিবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের আহমেদ, উপজেলা যুব জামাতের সাধারণ সম্পাদক সিগবাতুল্লা প্রমূখ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দীন।






















