ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জানাজায় সহস্রাধিক মুসল্লীর অংশগ্রহণ, দাফন সম্পন্ন

লাখাইয়ে ইসলামি আন্দোলনের নেতা ও শিক্ষক শাহ নেওয়াজ হিমুর ইন্তেকাল

লাখাই প্রতিনিধি::
123

লাখাইয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতা ও শিক্ষক শাহ নেওয়াজ হিমু (৩০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ইসলামি আন্দোলন বাংলাদেশ করাব ইউনিয়ন কমিটির সদস্য, সাবেক ইসলামি ছাত্র আন্দোলন লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এবং শাহ বায়েজিদ (রহ.) ইসলামি একাডেমির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বুল্লা ইউনিয়নের গোপালপুর মাঠে বোরো জমিতে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর সংবাদ নিজ গ্রাম পূর্ব সিংহগ্রামসহ আশপাশের এলাকায় পৌঁছালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। অল্প বয়সে একজন ধর্মপ্রাণ শিক্ষক ও সংগঠকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী শোকে মুহ্যমান হয়ে পড়েন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা-মা, ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় পূর্ব সিংহগ্রাম শাহী ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইসলামি আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সামছুল হুদাসহ দলীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। জানাজায় প্রায় দুই সহস্রাধিক মুসল্লীর সমাগম ঘটে। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সামছুল হুদা, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নওয়াজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ ওয়াহেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানী চন্দ্র বিশ্বাস, লাখাই উপজেলা যুব ফোরামের আহ্বায়ক আকিব শাহরিয়ার, শাহ বায়েজিদ (রহ.) ইসলামি একাডেমির প্রধান শিক্ষক জুবায়ের আহমেদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৪০:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
৫৬৭ বার পড়া হয়েছে