ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লাখাইয়ের বুল্লাবাজার এ ভোক্তা অধিকার এর অভিযানে ৩ মিষ্টির দোকানকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

লাখাই প্রতিনিধি::
59

লাখাই উপজেলার স্থানীয় বুল্লা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য উৎপাদন,ওজনে কম দেওয়া, খাদ্য পন্যে হাইড্রোজ ব্যবহার ও মিষ্টান্নে পোকা পাওয়া সহ বিভিন্ন ধরনের অপরাধ এর কারণে তিনটি মিষ্টির দোকানীকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) বিকেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কারচুপির দায়ে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
তিনি জানান, নোংরা ছানায় কিড়া ও পোকা পাওয়ায় এবং ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের দায়ে শুভন মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিষ্টির কার্টনে অতিরিক্ত ওজন ও নোংরা পরিবেশের জন্য পবিন্দ্রমিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং অস্বাস্থ্যকরভাবে মিষ্টি রাখায় মোদক মিষ্টান্ন ভাণ্ডার কে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

এছাড়াও অভিযান পরিচালনা কালে ফল ও মিষ্টান্ন ভাণ্ডার সহ সকল দোকানে মূল্য তালিকা দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়ে।রমজান মাসজুড়ে এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:১৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
৫৩৫ বার পড়া হয়েছে