ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রেলমন্ত্রীকে ফোন করে অঝোরে কাঁদলেন কুমিল্লার এমপি

চেকপোস্ট ডেস্ক::
11

কুমিল্লায় রেলক্রসিংয়ে উঠে পড়া যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহতের ঘটনায় সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল আলমকে ফোন করে রেলক্রসিংয়ে সুরক্ষার ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী। চিকিৎসার জন্য সিঙ্গাপুর থাকা মনিরুল হক রোববার (২২ মার্চ) সকালে রেলমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে ফোন করেন।

হোয়াটসঅ্যাপে এই কথোপকথনের একটি ভিডিও এমপি মনিরুল হক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন। ওই ভিডিওতে পুরো কথোপকথনের সময় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়।

মনিরুল হক মন্ত্রীকে বলেন, ‘গত ১০০ বছর এ ঘটনা ঘটছে, কেউ বিচার করছে না। আমি চেষ্টা করেছি সাধ্যমতো। তত্ত্বাবধায়ক সরকারের কাছে সব কাগজপত্র আছে, রেল সচিবের কাছে। পদুয়ার বাজার ব্যারিকেডে ম্যাডাম (খালেদা জিয়া) টাকা দিয়েছিল, লুট করে খেয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকারের সময়। এই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য ৭৫০ কোটি টাকা দিয়েছিল সাইফুর রহমান, এই কাজটি কমপ্লিট করতে পারি নাই।’

রেলমন্ত্রীকে মনিরুল হক বলেন, আপনি একটু গিয়ে দেখুন। এই লাশ দেখতে দেখতে আমি বৃদ্ধ হয়ে গেছি, এই পদুয়ার বাজার রেলওয়ে ব্যারিকেড। আমি কাউকে নিতে পারি নাই, আপনি একটু দেখে আসেন। মির্জা ফখরুলকে নোয়াখালী যাওয়ার সময় দেখিয়েছিলাম, আপনি একটু দেখে আসেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০১:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে