ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার

চেকপোস্ট ডেস্ক::
5

রাষ্ট্রব্যবস্থার সংস্কার নিয়ে পূর্বের ঐকমত্য থেকে বর্তমান সরকার সরে গেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপি-জামায়াতসহ ৩৩টি রাজনৈতিক দল ফ্যাসিস্ট আমলের রাষ্ট্রব্যবস্থাকে সংস্কারের লক্ষ্যে ৮৪টি প্রস্তাবে একমত হয়েছিল, যার মধ্যে ৪৭টি ছিল সাংবিধানিক পরিবর্তন সংক্রান্ত।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিতকৃত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই সেই সংস্কার প্রস্তাবগুলো থেকে সরে গিয়ে ভিন্ন অবস্থান নিয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গণভোট সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থি।

তিনি আরও বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই প্রকৃত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে। তাই ৯ এপ্রিলের নির্বাচনে ভোটারদের সচেতন হয়ে সঠিক প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়বিচার ও ইনসাফের প্রতীক—এ প্রতীকের পক্ষে গণসমর্থন দিন।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, তরুণ প্রজন্ম পরিবর্তন চায় এবং দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের বিরুদ্ধে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

ঝিনাইগাতী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মো. মনজুরুল ইসলাম ভূঁইয়া, শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন এবং দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এতে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে ঘোষিত তফসিল ঘোষণা অনুযায়ী, আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনের ১২৮টি ভোটকেন্দ্রে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
৫০২ বার পড়া হয়েছে