ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে মেয়েকে নিয়ে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

চেকপোস্ট ডেস্ক::
23

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন শেষে খেলা দেখে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী।

গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম সাক্ষাৎ।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
৫০৫ বার পড়া হয়েছে