ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সভায় সুষ্ঠু জাতীয় নির্বাচন নিয়ে দিকনির্দেশনা

রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
132

বাগেরহাটের রামপাল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন, স্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ইনশাদ ইবনে আমিন, আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জেহাদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান, হুড়কা প্রশাসনিক কর্মকর্তা হরিপদ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ।

সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সকলকে গণভোটের পক্ষে জনসচেতনতা ও প্রচার চালানোর আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, “আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
৫৯০ বার পড়া হয়েছে