ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তিন ইউনিয়নে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায়

রামপালে বিআইএফপিসিএলের উদ্যোগে ২ হাজার কম্বল বিতরণ

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি::
143

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-এর উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা, রাজনগর ও হুড়কা ইউনিয়নে দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় একযোগে তিন ইউনিয়নের প্রায় ২ হাজার অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

বিআইএফপিসিএল-এর প্রকল্প পরিচালক রামানাথ পূজারী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (জেনারেল) মেসবাহ উদ্দিন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, বিআইএফপিসিএল-এর চিফ ফাইন্যান্স কর্মকর্তা ইমানুয়েল পোনরাজ, মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জি. এম. তরিকুল ইসলাম, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন।

এ ছাড়াও অনুষ্ঠানে বিআইএফপিসিএলের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শীত মৌসুমে এ ধরনের মানবিক উদ্যোগ দুঃস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক আরও সুদৃঢ় হয়। ভবিষ্যতেও বিআইএফপিসিএলের পক্ষ থেকে এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মানসম্মত কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য বিআইএফপিসিএল কর্তৃপক্ষসহ জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ২×৬৬০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (রামপাল) ২০২২ সালের ডিসেম্বর থেকে নিয়মিতভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের কৃতিত্ব অর্জন করে কেন্দ্রটি।

রেকর্ড বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিআইএফপিসিএল নিয়মিতভাবে শিক্ষা উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, হুইলচেয়ার বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, বিগত কয়েক বছরে মোট ১৯ হাজার কম্বল বিতরণ করা হয়েছে এবং চলতি শীত মৌসুমে আরও ২ হাজার কম্বল বিতরণ করা হলো—যা সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:২১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
৫৯৬ বার পড়া হয়েছে