ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীবাসী আরও উন্নত নগর সেবা পাবে

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী প্রতিনিধি::
15

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, রাজশাহী ইতোমধ্যে দেশের একটি সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিতি পেয়েছে। ভবিষ্যতে এ নগরীকে আরও আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তোলা হবে, যাতে রাজশাহীবাসী আরও উন্নত নগরসেবা উপভোগ করতে পারেন।

বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের জন্য একটি মডেল। অন্য সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা এখানে এসে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। নগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন আরও উন্নত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে।

তিনি আরও বলেন, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা তুলনামূলক ভালো হলেও সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও কার্যকর করতে হবে। দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশগুলো বর্জ্য থেকে গ্যাস ও জৈব সার উৎপাদন করে সম্পদে রূপান্তর করছে—এ ধরনের উদ্যোগ রাজশাহীতেও গ্রহণ করা প্রয়োজন। এ লক্ষ্যে নতুন প্রকল্প প্রণয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মোয়াজ্জিমদের সম্মানী প্রদান এবং খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছর থেকে এসব কর্মসূচি আরও বড় পরিসরে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি কৃষক কার্ড চালু করা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সুস্থ বিকাশে খেলাধুলার ওপর গুরুত্ব বাড়ানো হচ্ছে। স্কুল ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ সন্ধ্যা পর্যন্ত উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে স্কুল পর্যায় থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটরদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং তারা সেবক হিসেবে কাজ করতে চায়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এছাড়া বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মেদ আল মঈন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।

রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এর আগে সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিক প্রশাসক। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর এলাকায় নির্মাণাধীন একটি সেতু পরিদর্শন করেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
৫০৩ বার পড়া হয়েছে