ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে মাদ্রাসার শ্রেণীকক্ষে জামায়াতের নির্বাচনী অফিস

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি::
101

মেহেন্দিগঞ্জে একটি মাদ্রাসার শ্রেণীকক্ষ দখল করে বরিশাল-৪ আসনের জামায়াতে ইসলামী নির্বাচনী কার্যালয় চালানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধূলিয়া মধ্যেরচর ইবতেদায়ী মাদ্রাসার নুরানি শিশু বিভাগের কক্ষটি কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।

মাদ্রাসার কোষাধক্ষ ডাঃ আবদুর রশিদ জানান, তিনি কক্ষটি ভাড়া দেয়ার বিষয়ে অবগত নন এবং এতে শিশুদের পড়াশোনায় বিঘ্ন হচ্ছে। মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী আঃ রহমান বলেন, শুনেছেন কক্ষ ভাড়ার বিনিময়ে ২ হাজার টাকা এবং ২০ বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন ফকির বলেন, জামায়েত নেতাদের আর্থিক সহযোগিতার বিনিময়ে কক্ষটি ভাড়া দেওয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান বিষয়টি জানার পর বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজল) আসনের জামায়াত প্রার্থী মাওঃ আবদুল জব্বারের সঙ্গে যোগাযোগ করলে তিনি মিটিং-এ থাকার কারণে ফোন কেটে দেন।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৫৬৪ বার পড়া হয়েছে