ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ যুবক আটক

হুমায়ুন কবির::
3

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ শাহাবুদ্দিন বেপারী (২৫), মোহাম্মদ নবীন হোসেন (২৫), মোঃ মেহেদী হাসান (২১) এবং মোঃ সজিব জমাদ্দার (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান হাওলাদার বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের অপব্যবহার রোধে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।”

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৩:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
৫০০ বার পড়া হয়েছে